প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৮, ২০২৬, ৬:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৩, ২০২৬, ১:২৯ পি.এম
নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবি ড. মারুফের

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সুযোগ্য পুত্র ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, “২০২৬ সালে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে।”
মঙ্গলবার (১২ মে) দুপুর ১টার দিকে কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের মৈশারচর গ্রামে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় ক্ষতিগ্রস্ত বিএনপি-সমর্থিত কয়েকটি বাড়ি পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “সন্ত্রাসী দল আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরও তাদের সন্ত্রাসী কার্যক্রম প্রকাশ্যে চলমান রয়েছে। গত ১৯ এপ্রিল হামলার সময় বিএনপি-সমর্থিত কয়েকটি বাড়িতে দা-কুড়াল দিয়ে ভাঙচুর চালানো হয় এবং একটি দোতলা ডুপ্লেক্স বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।”
এ সময় উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনী, সদস্যসচিব এস এম মিজানুর রহমানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.