
মোঃ এখলাস শেখ, মোরেলগঞ্জ প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ১৬ নং খাউলিয়া ইউনিয়নে খাল খনন কাজের শুভ সূচনা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জনগণের দীর্ঘদিনের ভোগান্তি দূর করে জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এ খাল খনন কাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের মাননীয় সংসদ সদস্যের প্রতিনিধি ও মোরেলগঞ্জ উপজেলা আমীর অধ্যাপক মাওলানা শাহাদাৎ হোসাইন। তিনি উদ্বোধনী বক্তব্যে বলেন, “খাল খনন শুধু একটি উন্নয়নমূলক কাজ নয়, এটি এলাকার কৃষি, মৎস্য ও সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। জনগণের কল্যাণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
এসময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে খালটি ভরাট ও নাব্যতা হারানোর কারণে পানি নিষ্কাশনে সমস্যা সৃষ্টি হচ্ছিল। খাল খনন সম্পন্ন হলে কৃষিজমিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে এবং জলাবদ্ধতা অনেকাংশে কমে আসবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন
বদলগাছী উপজেলার ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পথগুলো যেন মরণফাঁদ
ধুনটে ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় এক আসামি গ্রেপ্তার
নাগরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নের নতুন প্রত্যয়