
মোঃ ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে চাষিদের উদ্ভুদ্ধ করতে দিনব্যাপী কৃষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার ( ১০ মে) কৃষি সম্প্রসারণ অধিদফতের উদ্যোগে সদর উপজেলা পরিষদ হলরুমে এ কৃষক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মলনে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাজদুল ইসলাম, সদর উপজেলার কৃষি অফিসার নাসিরুল আলম সহ আমন্ত্রিত অতিথিরা ফসল উৎপাদনে নানা রকম পরামর্শ প্রদান করেন। একইসাথে হাতে কলমে ও প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন তথ্য তুলে ধরা হয়। এ সম্মেলনে জেলার শতাধিক কৃষান-কৃষানী সহ জনপ্রতিনিধিরা ছাড়াও কৃষি সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সম্মেলনে হলরুমের পাশেই কৃষকের উৎপাদিত সবজি, বিস্তৃন্ন মাঠে কার্যক্রম নিয়ে নানা রকম তথ্যমুলক পদর্শনে বেশকিছু স্টল বসে। পরে আমন্ত্রিত অতিথিরা তা পরিদর্শন করেন।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক