হোম » সারাদেশ » বগুড়ায় ৫ কেজি গাঁজাসহ মোটরসাইকেল জব্দ, গ্রেপ্তার ৩

বগুড়ায় ৫ কেজি গাঁজাসহ মোটরসাইকেল জব্দ, গ্রেপ্তার ৩

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ায় মাদকবিরোধী অভিযানে ৫ কেজি গাঁজা, ২টি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেলসহ তিন গাঁজা কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গত শনিবার (৯ মে ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বগুড়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, কুড়িগ্রাম সীমান্ত এলাকা থেকে দুই ব্যক্তি মোটরসাইকেলযোগে গাঁজার একটি বড় চালান বিক্রয়ের উদ্দেশ্যে নন্দীগ্রাম উপজেলার সরদারপাড়া এলাকায় যাচ্ছে।
এ তথ্যের ভিত্তিতে ডিএনসি’র একটি দল নন্দীগ্রাম উপজেলার মড়িয়া সরদারপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে জনৈক আব্দুল রশিদের ভাড়াকৃত বাড়িতে তল্লাশি চালিয়ে মোঃ সবুজ আহম্মেদের বসতঘর থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় আসামিদের দেহ তল্লাশি করে ২টি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো— নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের মড়িয়া সরকারপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে সবুজ আহম্মেদ (২১), কুড়িগ্রামের ফুলবাড়ী পশ্চিম বালাটারি এলাকার শাহ আলম আলীর ছেলে ইয়াছিন আরাফাত (২০) এবং ইছাহাক আলীর ছেলে নাঈম হাসান (২০)।
এ ঘটনায় নন্দীগ্রাম থানায় উপ-পরিদর্শক মোঃ শাহ আলম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!