প্রিন্ট এর তারিখঃ জুন ১৭, ২০২৬, ৬:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৬, ২০২৬, ৬:০৩ অপরাহ্ণ
মোল্লাহাট থানার ওসি কাজী রমজানুল হক বাগেরহাট জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাট জেলার এপ্রিল, ২০২৬ মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন মোল্লাহাট থানার ওসি কাজী রমজানুল হক। আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
গত ৪ মে, সোমবার বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ সুপার মোঃ হাছান চৌধুরী তার হাতে এ সম্মাননা তুলে দেন।
পুলিশ সূত্রে জানা যায়, ওসি কাজী রমজানুল হকের নেতৃত্বে মোল্লাহাট থানা পুলিশ বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার সফল তদন্ত, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার এবং অপরাধ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.