প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৫:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৫, ২০২৬, ৪:১৫ পি.এম
বগুড়ায় পর্নোগ্রাফি মামলার আসামিসহ গ্রেপ্তার ৩

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া আদমদীঘি উপজেলায় পৃথক অভিযানে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের এক আসামিসহ মোট তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মে ২০২৬) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
আদমদীঘি থানা সূত্রে জানা যায়, এসআই মোঃ মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে থানার মামলা নং-০৯ (তারিখ: ০৫/০৪/২০২৬), পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২-এর ৮(১)/৮(২)/৮(৩)/৮(৪)/৮(৭) ধারায় অভিযুক্ত আসামি আরাফাত হাসান আবিদ ওরফে মৃধা (২১)-কে গ্রেফতার করেন।
এছাড়া, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় শ্রী সুজন কর্মকার পিতা: শ্রী স্বপন কর্মকার সাং- সান্তাহার চা বাগান এলাকা, আদমদীঘি থেকে গ্রেফতার করা হয়।
অপরদিকে, একটি পৃথক অভিযানে সিআর নরমাল ওয়ারেন্টের ভিত্তিতে মোঃ রেজাউল ইসলাম বাবু পিতা: মৃত ফরুজ, সাং- করজবাড়ি, থানা আদমদীঘি, জেলা বগুড়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তিনজনকে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ নিশ্চিত ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.