প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৯:২১ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৮, ২০২৬, ৫:১৬ পি.এম
মোল্লাহাটে ন্যাশনাল এগ্রিকেয়ারের হাইব্রিড ধান ‘ন্যাশনাল-৬’ এর মাঠ দিবস অনুষ্ঠিত

রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাট উপজেলার আস্তাইল এলাকায় ন্যাশনাল এগ্রিকেয়ার ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট লিমিটেডের হাইব্রিড ধান ‘ন্যাশনাল-৬’ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ২৮ এপ্রিল, ২০২৬ খ্রিঃ মঙ্গলবার বিকেলে আয়োজিত এ মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির বরিশাল রিজিওনাল সেলস ম্যানেজার মোঃ ছিদ্দিকুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন মোল্লাহাট উপজেলার মেসার্স তন্বিমা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ জামিল আহম্মেদ মুকুল, ফকিরহাট টেরিটরি অফিসার (এমও) বিলাস কুমার দাস, বিশিষ্ট ব্যবসায়ী শেখ এরিক হাসান, মোল্লাহাট উপজেলা সেলস অফিসার শাহিন, গোপালগঞ্জ টেরিটরি অফিসার মোঃ কামাল হোসেন, স্থানীয় কৃষক নেহাল চৌধুরীসহ এলাকার কৃষকবৃন্দ।
মাঠ দিবসে কৃষক নেহাল চৌধুরী জানান, তিনি চলতি মৌসুমে সাড়ে চার বিঘা জমিতে ন্যাশনাল কোম্পানির ‘ন্যাশনাল-৬’ জাতের ধান চাষ করে ভালো ফলন পেয়েছেন। তিনি বলেন, “আমি অত্যন্ত সন্তুষ্ট। আগামী দিনেও এ জাতের ধান চাষ করব।”
বরিশাল রিজিওনাল সেলস ম্যানেজার মোঃ ছিদ্দিকুর রহমান বলেন, “ন্যাশনাল-৬ একটি সুপার হাইব্রিড গুনসম্পন্ন ধান, যা অন্যান্য জাতের তুলনায় প্রায় ১০ দিন আগাম এবং ব্লাস্ট রোগ প্রতিরোধী। এ জাতের ধান চাষ করে কৃষকরা লাভবান হবেন।”
তিনি আরও বলেন, বাংলাদেশে কৃষি উন্নয়নে ন্যাশনাল এগ্রিকেয়ার ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট লিমিটেড গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। কোম্পানির সার, বালাইনাশক ও বীজ ব্যবহার করে দেশের কৃষকরা উপকৃত হচ্ছেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.