
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার আদমদীঘি উপজেলায় একটি পুকুর থেকে শফিকুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল আনুমানিক ৮টার দিকে উপজেলার রেলওয়ে স্টেশন এলাকার একটি পুকুরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা। পুকুরটি স্থানীয় বাসিন্দা আব্দুর রশিদের বলে জানা গেছে। পরে বিষয়টি আদমদীঘি থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নিহত শফিকুল ইসলাম উপজেলার দাড়িকুড়ি ছাতিয়ানগ্রামের মৃত জসিম উদ্দিন প্রামাণিকের ছেলে।
ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২