হোম » সারাদেশ » বগুড়ায় অধিক মূল্যে পেট্রোল বিক্রি: মা এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় অধিক মূল্যে পেট্রোল বিক্রি: মা এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা জরিমানা

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ

বগুড়ায় অবৈধভাবে পেট্রোল ও অকটেন মজুদ এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে ‘মা এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

‎মঙ্গলবার (২৮ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাটনারপাড়া এলাকায় (করোনেশন স্কুল সংলগ্ন) এ অভিযান পরিচালিত হয়। ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি অনুমোদন ছাড়াই প্রায় ২০০ লিটার পেট্রোল ও অকটেন মজুদ করে রেখেছে।

‎অভিযান চলাকালে প্রতিষ্ঠানটিকে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে (প্রতি লিটার ২০০ টাকা) জ্বালানি বিক্রি করতে হাতেনাতে ধরা হয়। উল্লেখ্য, খোলা বাজারে পেট্রোল ও অকটেন বিক্রি নিষিদ্ধ হলেও প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে এ কার্যক্রম চালিয়ে আসছিল।

‎এছাড়া, বিস্ফোরক অধিদপ্তর ও ফায়ার সার্ভিসের কোনো বৈধ লাইসেন্স না থাকায় এবং অতিরিক্ত দামে জ্বালানি বিক্রির অপরাধে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী বিপ্লবকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

‎এসময় জব্দ করা প্রায় ১৮০ লিটার জ্বালানি সরকার নির্ধারিত মূল্যে সাধারণ ভোক্তাদের কাছে বিক্রির ব্যবস্থা করা হয়। অভিযানে জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!