রিমন চৌধুরী,ডোমার(নীলফামারী)প্রতিনি
খুনের মামলায় আসামী হয়ে পড়ার ভয়ে প্রায় পুরো পাড়ার মানুষ মাসখানেক ধরে স্বপরিবারে পলাতক।সেই সুযোগে পাড়ার প্রতিটি বাড়ী লুটে নিয়েছে সংঘবদ্ধ চক্র। লুট হওয়া বাড়ীঘর এখনো তেমনই পড়ে আছে। পুলিশ প্রথমে একে ঝড়ের প্রভাবে এলোমেলো হওয়া বলে চালাতে চাইলেও লুটপাটের বিষয়টি অস্বীকারও করতে পারেনি।
নীলফামারীর ডোমার উপজেলা চত্তর সংলগ্ন নীচের এই পাড়াটির নাম ময়দান পাড়া। গত ১৪ই মার্চ এখানে গাছ কাটাকে কেন্দ্র করে একজন নিহতের ঘটনায় ২২ জন নামীয় এবং অজ্ঞাত সংখ্যক অজ্ঞাত ব্যাক্তির বিরুদ্ধে মামলা দায়ের হয়। এজাহার নামীয়দের পাশাপাশি অজ্ঞাত আসামী হওয়ার হমকিতে প্রায় পুরো পাড়া জুড়ে লোকজন বৌ বাচ্চা নিয়ে পালিয়ে যায়। এই সুযোগে সংঘবদ্ধ চক্র লুটে নিয়ে যায় এই পাড়া বাসীর সর্বস্ব। মামলায় নাম নেই তবুও পালিয়ে আছে এমন বাক্তিরা জানাচ্ছে মামলা সংক্রান্ত নেতাদের অজ্ঞাত আসামী বানানোর হুমকীতে তারা ঘরছাড়া। ক্যামেরার সামনে দাড়িয়ে কথা বলতেও ভয় তাদের।
এদিকে অজ্ঞাত আসামী হওয়ার ভয়ে পালিয়ে থাকা ভূক্তভোগীরা বলছেন। আত্মীয়দের লুট হওয়া বাড়ীঘর দেখতে গিয়েও হুমকীর শিকার হয়েছেন বলে দাবী এই নারীর।
বাড়ীগুলোতে লুটপাটের বিষয়ে ডোমার থানার ওসি জানান তার কাছে কোন অভিযোগ নেই আর বাড়ীগুলো সাম্প্রতিক ঝড়ে এলোমেলো হয়ে পড়েছে। তবে আরো স্পস্ট প্রশ্নে স্বীকার করে বসেন ঘটনা ঘটে গেছে। দায়ভার কার জানেন না তিনি।
ময়দান পাড়ায় প্রায় ২৫টির মত বাড়ী লুট হয়েছে। লুটের চিহ্ন নিয়ে মাসখানেক ধরে তেমনই পড়ে আছে।