
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার কাহালু উপজেলায় এক অটোচালককে হাত-পা বেঁধে রেখে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। জানা গেছে, শাজাহানপুর উপজেলার বামুনিয়া কামারপাড়া গ্রামের বাসিন্দা শাজাহান আলী (৫০) পেশায় একজন অটোচালক। শনিবার (২৫ এপ্রিল) রাতে দুর্বৃত্তরা তাকে জিম্মি করে কাহালু উপজেলার বোলধর এলাকার একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তাকে হাত-পা বেঁধে ফেলে রেখে তার অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
রবিবার (২৬ এপ্রিল) সকালে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানায়, জড়িতদের শনাক্ত ও অটোরিকশাটি উদ্ধারে অভিযান চলছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান