হোম » সারাদেশ » বাঘা থানায় মাদক মামলার সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেফতার

বাঘা থানায় মাদক মামলার সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেফতার

আবুল হাশেম, রাজশাহী ব্যুরোঃ
রাজশাহীর বাঘা থানায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব সেরাজুল হকের নেতৃত্বে এক অভিযানে সাব-ইন্সপেক্টর মহিদুল ইসলাম ও সহকারী সাব-ইন্সপেক্টর মোহাম্মদ ফিরোজ আহমেদ সঙ্গীয় ফোর্সসহ এ গ্রেফতার অভিযান পরিচালনা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, রাজশাহীর বিজ্ঞ আদালতের জিআর মামলা নম্বর ৩০৩/১৯ (বাঘা) অনুযায়ী ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৬ ধারা মোতাবেক বিচার শেষে আসামি স্বপন আহমেদ (২৯), পিতা ইউনুস আলী, গ্রাম কলিগ্রাম, থানা বাঘা, জেলা রাজশাহী—এর বিরুদ্ধে ৩ মাস ১৫ দিনের সাজা পরোয়ানা জারি করা হয়। পরবর্তীতে ২৫ এপ্রিল ২০২৬ তারিখে কলিগ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। অপরদিকে, হাসিবুল ইসলাম (২৫), পিতা আহসান হাবীব, গ্রাম কিশোরপুর, থানা বাঘা, জেলা রাজশাহী—মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ৩০ দিনের কারাদণ্ডে দণ্ডিত হন। আদালতের নির্দেশনা অনুযায়ী তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত উভয় আসামিকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে।
বাঘা থানা পুলিশ জানায়, যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে অবৈধ মাদকদ্রব্য নিয়ন্ত্রণে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং এ ক্ষেত্রে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!