
ইলিয়াছ শাহেদ গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিঃ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার এক তরুণের স্বপ্ন থেমে গেল নির্মম সড়ক দুর্ঘটনায়। সৌদি আরবে কর্মরত মুরাদ শেখ (৩৭) আর ফিরবেন না নিজের প্রিয়জনদের কাছে—এ খবর যেন পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দরাপের ডাঙ্গার আব্দুল খালেক শেখের ছোট ছেলে মুরাদ জীবিকার তাগিদে পাড়ি জমান সৌদি আরবে। পরিবারের মুখে হাসি ফোটাতে দিনরাত পরিশ্রম করা এই প্রবাসীর জীবন হঠাৎই থেমে যায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়।
গত ২৩ এপ্রিল, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সৌদি আরবের দাম্মাম শহরের জুবাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মুরাদকে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
নিহতের বড় ভাই কুয়েত প্রবাসী ফোনে জানান, “পরিবারের সব আশা-ভরসা ছিল মুরাদের ওপর। হঠাৎ এমন খবরে আমরা ভেঙে পড়েছি।” বর্তমানে মুরাদের মরদেহ দাম্মামের একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মুরাদের মৃত্যুতে তার পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। রেখে গেছেন বৃদ্ধ মা, স্ত্রী, দুই শিশু সন্তান এবং ১০ মাস বয়সী এক পুত্রসন্তান—যে এখনো বুঝতেই পারেনি বাবার না ফেরার দেশে চলে যাওয়ার বেদনা।
পরিবারের আকুতি—শেষবারের মতো প্রিয় মানুষটিকে দেখতে চান তারা। দ্রুত মরদেহ দেশে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন স্বজনরা।
এলাকাবাসী বলছেন, “মুরাদ ছিল পরিশ্রমী ও ভদ্র ছেলে। তার এমন অকাল মৃত্যু আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না।”
একটি পরিবারের স্বপ্ন, একটি সন্তানের ভবিষ্যৎ

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা