হোম » সারাদেশ » কালাইয়ে সড়কের জায়গা দখল করে কাঁটাতারের বেড়া

কালাইয়ে সড়কের জায়গা দখল করে কাঁটাতারের বেড়া

তারিকুল ইসলাম, কালাই.জয়পুরহাট.প্রতিনিধি:
জয়পুরহাটের কালাই উপজেলায় সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে সিমেন্টের খুঁটি ও কাঁটাতার দিয়ে ঘিরে রাখার অভিযোগ উঠেছে স্থানীয় মিল মালিক সমিতির সভাপতি আব্দুল আজিজের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, পৌরসভার পাঁচশিরা বাজার এলাকায় কালাই-বগুড়া আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন তার মালিকানাধীন অটোরাইস মিলের সামনে সড়ক ও জনপথ বিভাগের জায়গা কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রেখেছেন। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে তিব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
স্থানীয় এলাকাবাসী বলেন, বাজারে অনেক ব্যবসায়ী থাকলেও কেউ এভাবে সড়কের জায়গা দখল করে বেড়া দেয়নি। প্রভাবশালী আজিজ কাঁটাতারের বেড়া দেওয়ার পর থেকে আশপাশের ব্যবসায়িক কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়েছে। পাশাপাশি মহাসড়কের পাশে এভাবে বেড়া দেওয়ার কারনে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে কালাই মিল মালিক সমিতির সভাপতি আব্দুল আজিজ বলেন, জায়গাটি আমি সড়ক ও জনপথ বিভাগ থেকে লিজ নিয়েছি। কাঁটাতার দিয়ে ঘিরে রেখেছি।
এবিষয়ে জয়পুরহাট সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মেহেদী খান বলেন, কালাই উপজেলায় সড়কের জায়গা লিজ দেওয়া হয়েছে এমন কোনো তথ্য আমাদের কাছে নেই।
আমরা এই ধরনের কোনো লিজ দেইনি। আর লীজ নিলেও কাঁটাতার ও খুঁটি দিয়ে ঘিরে দখলে নেওয়ার কোন সুযোগ নেই।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!