
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়া শহরে মাদকবিরোধী অভিযানে ১১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২। গত বুধবার (২২ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি বগুড়া, র্যাব-১২-এর একটি আভিযানিক দল বগুড়া পৌরসভার ৮নং ওয়ার্ডের স্টেশন রোডের সেউজগাড়ী আমতলা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় রহমান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের সামনে ফুটপাত থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন -নওগাঁ জেলার বদলগাছী থানার কাদিবাড়ী (উত্তরপাড়া, ৪নং ওয়ার্ড) এলাকার মোঃ স্বপন হোসেন (২৫) ও মোঃ গোলাম রব্বানী হাসান ওরফে কাবিল (৪৫)।
র্যাব জানায়, আটককৃতদের কাছ থেকে ১১১ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক ব্যবসায় ব্যবহৃত ২টি বাটন মোবাইল ফোন, ২টি সিম কার্ড এবং নগদ ৭৪ টাকা জব্দ করা হয়েছে।
পরবর্তীতে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।