হোম » সারাদেশ » বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতি গাজীপুর কমিটি গঠন সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক সেলিম

বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতি গাজীপুর কমিটি গঠন সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক সেলিম

গাজীপুর প্রতিনিধিঃ
বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতি গাজীপুর জেলা ইউনিট কমিটি গঠন, সভাপতি সোহেল আহমেদ (সুফল) এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম আকন্দ নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতি, গাজীপুর জেলা ইউনিট কমিটি গঠনের লক্ষ্যে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, গাজীপুরে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কারিগরি খাদ্য পরিদর্শক সোহেল আহমেদ (সুফল)। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন কালীগঞ্জের ওসিএলএসডি তোফায়েল আহমেদ, কমিটি ঘোষণা করেন শ্রীপুর উপজেলার উপজেলা  খাদ্য নিয়ন্ত্রক  কামাল উদ্দিন সরকার। সভায় উপস্থিত সদস্যদের স্বাগত জানিয়ে সভাপতি সোহেল আহমেদ সভা পরিচালনার জন্য মোহাম্মদ সেলিম আকন্দকে অনুরোধ জানান। পরে উপস্থিত সদস্যদের মধ্যে জেলা ইউনিট কমিটি গঠন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে আগামী তিন বছর মেয়াদের (২০২৬-২০২৯) জন্য গাজীপুর জেলা ইউনিট কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
উপদেষ্টা পরিষদে রয়েছেন  জাহাঙ্গীর আলম, তাজুল ইসলাম, আবুল কালাম আজাদ, নাজমুল হক ভূঞা, মোহাম্মদ তোফায়েল আহমেদ ও মিলন মিয়া। তারা প্রত্যেকে গাজীপুর জেলার বিভিন্ন এলএসডি ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে দায়িত্ব পালন করছেন।
নবগঠিত কমিটির নেতৃত্বে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সোহেল আহমেদ (সুফল) এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ সেলিম আকন্দ। সহ-সভাপতি সুমন কুমার মিত্র ও তাহমিনা সুলতানা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাসেল খান, সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির উদ্দিন, কোষাধ্যক্ষ মোঃ ইকবাল হোসাইন, সামাজিক ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন।
সদস্যবৃন্দের মধ্যে রয়েছেন মোঃ মিজানুর রহমান, জসিম উদ্দিন, মোঃ জুয়েল মুখা, সুলতানা রাজিয়া, মোঃ নওশাদ আলী, মোঃ নাজিম উদ্দিন, পরিমল চন্দ্র বর্মণ ও আরেফিনা ফেরদৌসী (দিবা)।
সভায় উপস্থিত সদস্যরা আশা প্রকাশ করেন, নবগঠিত এ কমিটি গাজীপুর জেলায় খাদ্য ব্যবস্থাপনা ও সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!