
জাহিদ হাসান
সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন পেয়ে কুষ্টিয়া ভেড়ামারার কৃতি সন্তান জনাবা ফরিদা ইয়াসমিনকে ঘিরে এলাকায় বইছে আনন্দের জোয়ার। তার এই অর্জনে ভেড়ামারা উপজেলার সর্বস্তরের মানুষ উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিনের অভিজ্ঞ ও সক্রিয় এই নেত্রী নারীর ক্ষমতায়ন ও সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তৃণমূল পর্যায় থেকে রাজনীতিতে তার দৃঢ় অবস্থান ও নিরলস পরিশ্রমের স্বীকৃতি হিসেবেই এই মনোনয়ন পেয়েছেন বলে মনে করছেন স্থানীয়রা।
মনোনয়ন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় ফরিদা ইয়াসমিন বলেন, “এই সম্মান শুধু আমার একার নয়, এটি ভেড়ামারার সকল মানুষের। আমি তাদের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবো।”
এদিকে তার এই সাফল্যে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। অনেকেই আশা প্রকাশ করেছেন, তিনি সংসদে গিয়ে এলাকার উন্নয়ন ও নারীর অধিকার প্রতিষ্ঠায় আরও কার্যকর ভূমিকা রাখবেন।
ভেড়ামারার গর্ব ফরিদা ইয়াসমিনের এই সাফল্য নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করছেন সচেতন মহল।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক