প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৩:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২০, ২০২৬, ১:২২ অপরাহ্ণ
ঝাওয়াইল দাঃ উঃ ইসলামিয়া দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

মো . মোশারফ হোসেন
১৬/০৪/২৬ ইং সকাল ১০ ঘঠিকায় টাঙ্গাইলের গোপালপুর ঝাওয়াইল দারুল উলুম ইসলামিয়া দাখিল মাদ্রাসা হল রুমে দাখিল পরীক্ষার্থী বিদায় /২৬ ইং ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অএ মাদ্রাসার সুপার মো.ওয়াহিদুজ্জামান রুহুল সাহেবের সভাপতিত্বে সহ সুপার মো.শরিফুল ইসলাম উপস্হাপনায় কোরান থেকে তেলেওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
প্রধান অতিথি অএ মাদ্রাসার সভাপতি অধ্যাপক ডা.রফিকুল ইসলাম, বিশেষ অতিথি,বিএমজিটিএ জেলা সভাপতি সহকারী অধ্যাপক কে. এম. শামীম, অভিভাবক সদস্য, মো.ছানোয়ার হোসেন, মো.মোজাম্মেল হক, প্রমূখ।
অধ্যাপক ডা.রফিকুল ইসলাম বলেন, জ্ঞান অর্জনের কোন বিকল্প নাই, মাদ্রাসার শিক্ষার্থীরা কোরান, সুন্নাহ, হাদিস, ফিকহ শাস্ত্র সহ আধুনিক শিক্ষায় জ্ঞান অর্জনের মাধ্যমে আর্দশ বান শিক্ষার্থী গড়ে তোলা সম্ভব।
বর্তমান সময়ে মাদ্রাসা শিক্ষার্থী রা মেডিক্যাল, ইন্জিনিয়ারিং সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যায়ন রত রহিয়াছে।
সহ.অধ্যাপক কে.এম.শামীম বলেন, মাদ্রাসা শিক্ষার্থীরা নীতি, নৈতিকতা এবং আর্দশ বান শিক্ষার্থী গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে,অনুষ্ঠান শেষে দাখিল বিদায়ী পরিক্ষার্থীদের প্রধান অতিথির পক্ষ থেকে রজনী স্টিক, শিক্ষা উপকরন প্রদান করা হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.