
আবুল হাশেম: রাজশাহী জেলার দূর্গাপুর এলাকা থেকে ১ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৫। র্যাব সূত্রে জানা যায়, ১৭ এপ্রিল ২০২৬ তারিখ সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে র্যাব-৫, সিপিএসসি’র একটি চৌকস আভিযানিক দল রাজশাহীর দূর্গাপুর থানার বজো খলসী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ১ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ ময়েজ সরকারকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়। পরবর্তীতে মামলার বিচার শেষে আদালত তাকে দোষী সাব্যস্ত করে ১ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। র্যাব আরও জানায়, দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা এই আসামিকে গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন
বগুড়ায় উত্তরাঞ্চলের পাঁচ জেলার উন্নয়ন সেমিনার: সুষম উন্নয়নের আশাবাদ
বদলগাছী উপজেলার ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পথগুলো যেন মরণফাঁদ
ধুনটে ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় এক আসামি গ্রেপ্তার