
সহদেব সূত্রধর সায়ন, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আহমেদ আযম খান বলেছেন, সরকার একেবারে শূন্য হাতে শুরু করেছে।মাইনাস পয়েন্টে ছিল ড. ইউনূস, তিনি একটা পর্যায়ে মাইনাস থেকে অন্তত শূন্যতে নিয়ে এসেছে। আমরা সেই শূন্য থেকে শুরু করেছি। কাজেই সরকারের তহবিলে পর্যাপ্ত টাকা নেই। তারপরেও কর্মকান্ড শুরু করে যাচ্ছি। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণ ইতিমধ্যে শুরু হয়েছে। গুরুত্ব বিবেচনায় এনে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের কাজও শুরু হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলার দাপনাজোড় ব্রীজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আহমেদ আযম খান বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার, ক্ষমতায় আসার পরপরই বাসাইল-সখীপুরসহ সারা বাংলাদেশে উন্নয়ন কর্মকান্ড শুরু করে দিয়েছি। তার অংশ হিসেবেই আজকে এই দাপনাজোর ব্রীজ উদ্বোধন করলাম। আজকেই সখীপুরে একটি রাস্তা ও বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করব। গত সপ্তাহে আমরা বাসাইল উপজেলার সিংগারডাক-পাথরঘাটা ব্রীজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি। এভাবেই বাসাইল-সখীপুরে উন্নয়নের বিপ্লব ঘটিয়ে দেব ইনশাআল্লাহ। সারাদেশেই এবার এই সরকারের আমলে ও মেয়াদে ইনশাআল্লাহ উন্নয়ন কর্মকান্ড এমনভাবে হবে, যাতে করে সারা বাংলাদেশের মানুষ সেই উন্নয়ন কর্মকান্ডের সুফল পেতে পারে।
তিনি বলেন, ভাতকুড়া থেকে নলুয়া পর্যন্ত চারলেনের রাস্তার কথা আমি আমার নির্বাচনের সময়েও বলেছি।আমি এটা নিয়ে কাজ শুরু করে দিয়েছি। আশা করি ভাতকুড়া থেকে নলুয়া পর্যম্ত চারলেনের রাস্তা, আরেকটি চিন্তা আমরা করছি বাসাইল বাজারে যে ট্র্যাফিক হয়।এখানে একটা বাইপাস করার চিন্তা করছি।
এসময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: আকলিমা বেগম, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম, উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, সাবেক সভাপতি এনামুল করিম অটল, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু প্রমুখ।

আরও পড়ুন
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত