প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৪:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৮, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
গঙ্গাচনা মেলায় মোল্লাহাট উপজেলা বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ, মিলনমুখর পরিবেশ

রায়হান শেখ, মোল্লাহাট উপজেলা প্রতিনিধি:
বাগেরহাটের চিতলমারী উপজেলার ঐতিহ্যবাহী গঙ্গাচনা মেলায় বিএনপি নেতাদের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) দুপুরে মোল্লাহাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ বাগেরহাট-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় মোল্লাহাট উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং মেলার আনন্দঘন পরিবেশে সৌহার্দ্যপূর্ণ সময় অতিবাহিত করেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.