
এম হিরন প্রধান: ঢাকার বনানী এলাকার I & L ব্লক লেক ও লেকপাড় পরিষ্কার-পরিচ্ছন্ন করা এবং সেখানে বৃক্ষরোপণের একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ কর্মসূচির আয়োজন করেছে বনানী সোসাইটি এবং 55 Kodomtola উদ্যোগ।
আজ সকালে শুরু হওয়া এই কার্যক্রমে লেকপাড় পরিষ্কার, আবর্জনা অপসারণ এবং ফুল ও গাছের চারা রোপণের কাজ করা হয়। স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। কর্মসূচির মূল উদ্যোক্তা হিসেবে মাহমুদ সাহেবের উদ্যোগে লেকপাড়ে একটি সুন্দর ফুলের বাগান গড়ে তোলার কাজ চলছে বলে জানা যায়। এতে পরিবেশ আরও সবুজ ও মনোরম করার লক্ষ্য নেওয়া হয়েছে।
এ সময় বনানী সোসাইটির সভাপতি শওকত আলী ভূঁইয়া দিলন পরিদর্শনে এসে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং এলাকাবাসীকে এ ধরনের কাজে আরও বেশি অংশগ্রহণের আহ্বান জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ ছহুল হোসাইন, সোসাইটির নির্বাহী সদস্য মো. আইনুল হকসহ বনানী সোসাইটি ও বনানী গ্রিন সোসাইটির অন্যান্য নেতৃবৃন্দ। শওকত আলী ভূঁইয়া বলেন,“এ ধরনের পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে গেলে আমাদের এলাকা আরও সুন্দর ও বাসযোগ্য হয়ে উঠবে।
এতে মশার উপদ্রবসহ বিভিন্ন পরিবেশগত সমস্যা কমে আসবে।” স্থানীয়দের মতে, এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে লেকপাড়টি একটি সুন্দর সবুজ বিনোদনকেন্দ্রে পরিণত হবে। আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে এবং এলাকার পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন
বগুড়া শাজাহানপুরে ধর্ষণ মামলার পলাতক কিশোর গ্রেপ্তার
সিরাজগঞ্জে কিশোর গ্যাংয়ের প্রধান বাবু মিয়া ও রিজভীকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩