রিমন চৌধুরী, ডোমার(নীলফামারী) প্রতিনি
নীলফামারীর ডোমারে ১১ দিনব্যাপীহাম-রুবেলা (এমআর) টিকাদান কর্মসূচি উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচিতে আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত উপজেলার ৬ মাস থেকে ৫ বছর বয়সী মোট ৩১ হাজার ১৯২ জন শিশুকে টিকা প্রদান করা হবে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রায়হান বারীর সভাপতিত্বে এবং মেডিকেল অফিসার ডা. সোহান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী।
ক্যাম্পেইনে ৩১ জন টিকাদান কর্মী ও ৩০ জন প্রথম সারির সুপারভাইজার দায়িত্ব পালন করবেন। এছাড়া ২১০০ শিক্ষার্থীকে টিকা প্রদান করা হবে। নির্ধারিত সময়ে যারা টিকা নিতে পারবে না, তাদের জন্য ১০ মে বিশেষ দিন নির্ধারণ করা হয়েছে।