
কাউখালী( পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালী মহিলা ডিগ্রী কলেজে দুইদিনব্যাপী বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বুধবার( ১৫এপ্রিল) দুপুরে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি ও কলেজের গভর্নিং বডির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবিরের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ মোহাম্মদ নজরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হান্নান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কলেজ গভর্নিং বডির সদস্য এইচ এম দ্বীন মোহাম্মদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিয়াকাত হোসেন তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও গভর্নিং বডির সদস্য রাকিব তালুকদার এবং উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম স্বপন।অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনার দায়িত্ব পালন করেন কলেজের অধ্যক্ষ অলক কুমার কর্মকার ও কুমকুম ভট্টাচার্য । পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিভাবক, কলেজের শিক্ষক-কর্মচারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দুইদিনব্যাপী আয়োজিত এই ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল উৎসবমুখর। সমাপনী দিনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটির সফল সমাপ্তি ঘটে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২