
মোঃ এখলাস শেখ, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ
বৈশাখী শোভাযাত্রা সহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে মোরেলগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচীর মাধ্যমে বাঙালীর প্রাণের উৎসব ১৪৩৩ বাংলা নববর্ষ ও পহেলা বৈশাখ পালন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ষবরণেন বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি একই স্থানে এসে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট -৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ’র সভাপতিত্বে অনুস্টানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) অতীশ সরকার,থানা অফিসার ইনচার্জ মাহমুদুর রহমান,উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম,উপজেলা সমাজসেবা কর্মকর্তা গৌতম বিশ্বাস,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্রনাথ বিশ্বাস সহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ঐতিহ্যবাহী বাঙালি পোশাক বাহারী শাড়ী-পাঞ্জাবী পরে রং বে-রঙের প্লাকার্ড-ফেস্টুনসহ অংশগ্রহণ করেন।
পরে উপস্হিত সকলের মাঝে স্হানীয় শিল্পীবৃন্দের অংশগ্রহণে বর্ষবরনের বিভিন্ন গান পরিবেশ করা হয়।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা