
মোঃ জাহাঙ্গীর আলম, মানিকগঞ্জ, প্রতিনিধি
মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়নে একই নামের ব্যক্তিকে ঘিরে সৃষ্টি হয়েছে বিভ্রান্তি। এ ঘটনায় সামাজিকভাবে মানহানিকর পরিস্থিতির শিকার হওয়ার অভিযোগ এনে সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করেছেন হুমায়ুন কবির নামে এক ব্যক্তি।
জানা যায়, গত ২৮ মার্চ ধামশ্বর ইউনিয়ন আওয়ামী যুবলীগের একটি কমিটি ঘোষণা করা হয়। উক্ত কমিটিতে হুমায়ুন কবির নামের একজনকে সভাপতি হিসেবে উল্লেখ করা হয়। তবে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে হুমায়ুন কবির দাবি করেন, কমিটিতে উল্লেখিত হুমায়ুন কবির এবং তিনি একই ব্যক্তি নন। এই ভুল বোঝাবুঝির কারণে তিনি সামাজিকভাবে বিব্রত ও মানহানিকর অবস্থায় পড়েছেন।
তিনি আরও জানান, তিনি পূর্বে কখনও কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলেন না এবং বর্তমানে রাজনীতির সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।
তারপরও যদি কেউ মনে করেন যে, ঘোষিত কমিটির সভাপতি হুমায়ুন কবির তিনিই, তাহলে স্ব-ইচ্ছায় ও সজ্ঞানে তিনি উক্ত সভাপতি পদ থেকে পদত্যাগ করার ঘোষণা দেন।
উল্লেখ্য, এ বিষয়ে ১৩ই এপ্রিল, সোমবার মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার কাকনা বাজারে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়, যেখানে তিনি আনুষ্ঠানিকভাবে তার বক্তব্য তুলে ধরেন।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া