প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৩, ২০২৬, ৩:৪৪ অপরাহ্ণ
গোয়ালন্দে পুলিশের বিশেষ অভিযানে ১১৮ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানার পুলিশের বিশেষ অভিযানে ১১৮ পিস কথিত ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১২ এপ্রিল) বেলা আনুমানিক ১১টা ৪৫ মিনিটে গোয়ালন্দ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাকের ফকিরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে থানা পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) সেলিম মোল্লা, সাথে ছিল সংগীয় পুলিশ ফোর্স।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাকের ফকিরপাড়ায় নিজ বসতঘর থেকে সেলিম মন্ডল (৩৮) এবং মো. মিরাজ ফকির (১৭)কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১১৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত সেলিম মন্ডল গোয়ালন্দ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাকের ফকিরপাড়ার গেন্দু মন্ডলের ছেলে এবং মো. মিরাজ ফকির একই এলাকার ইবাদুল্লাহ মিস্ত্রি পাড়ার আব্দুর রাজ্জাক ফকিরের ছেলে।
এ ঘটনায় গোয়ালন্দঘাট থানায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.