
জাহিদুল হক মিন্টু, নওগাঁ প্রতিনিধি:
জুলাই জাতীয় সনদ অনুযায়ী রাষ্ট্র সংষ্কারে অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবীতে নওগাঁয় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল সাড়ে ৫টায় জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোটের উদ্যোগে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় মডেল মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। নওগাঁ জেলা জামায়াতের আমির আব্দুর রাকীব এর নেতৃত্বে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তির মোড় শহীদ মিনারে এসে শেষ হয়। সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন-নওগাঁ জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আ.স.ম সায়েম, জেলা জামায়াতের নায়েবে আমির সহকারী অধ্যাপক মহিউদ্দিন, সদর উপজেলা আমির অ্যাডভোকেট আব্দুর রহিম, আমার বাংলাদেশ (এবি পার্টি) জেলা আহ্বায়ক অ্যাডভোকেট আতিকুর রহমান, খন্দকার রেজাউর রহমান, ডাঃ আবু সাঈদ ও রুবেল চৌধূরী সহ অন্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন-গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও ইনসাফপূর্ণ মানবিক বাংলাদেশ গড়া এবং প্রয়োজনে রাষ্ট্রের মৌলিক কাঠামোগত সংস্কার করতে হবে। জনপ্রত্যাশিত এই সংস্কার প্রক্রিয়াটি কেবল সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্ভব নয়, বরং একটি ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের মাধ্যমেই তা সম্পন্ন করতে হবে। তা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন বক্তারা।

আরও পড়ুন
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার