প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৫:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১২, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
হিলিতে অবশেষে মেহের আলীকে উদ্ধার করেছে পুলিশ

হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের হিলিতে অপহরণের ১২ দিন পর মেহের আলী কে উদ্ধার করেছে হাকিমপুর থানা পুলিশ। গতকাল রাতে বগুড়ার একটি নিরাময় কেন্দ্র থেকে তাকে উদ্ধার করা হয়। বর্তমান তাকে আদালতে জবানবন্দি দেওয়ার জন্য দিনাজপুরে প্রেরণ করা হয়েছে।
গতকাল শনিবার(১১ এপ্রিল) রাত দশটার দিকে বগুড়ার নিরাময় কেন্দ্র থেকে তাকে হাকিমপুর থানায় নিয়ে আসা হয়।
এর আগে গত শুক্রবার জুম্মা নামাজ পড় মহিলা কলেজ সামনে মেহের আলী কে অপহরণ করার জন্য মানববন্ধন ও সড়ক অবরোধ করেন স্থানীয় এলাকাবাসী ও স্বজনরা। প্রায় দুই ঘন্টা অবরোধ শেষে থানার ওসির আশ্বাসে এই অবরোধ প্রত্যাহার করা হয়। সেই আশ্বাসের বাণীতেই পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে গতকালকে মেহের আলী কে উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে হাকিমপুর থানার ওসি জাকির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বগুড়া থেকে মেহের আলী কে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মেহের আলীকে দিনাজপুর আদালতে জবানবন্দি দেওয়ার জন্য পাঠানো হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.