প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১২:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১২, ২০২৬, ১:৪৪ অপরাহ্ণ
কাশিয়ানীতে মাদক সম্রাট গ্রেপ্তার

মোঃ জামাল শেখ,কাশিয়ানী গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে ১০ হাজার পিস ইয়াবা ও ২ কেজি গাঁজা এবং ৪ লক্ষ ২৭ হাজার টাকা সহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কাশিয়ানী থানা পুলিশ। গতকাল রাত ৩ টার সময় উপজেলাধী রাতইল ইউনিয়নের রাতইল গ্রামের কুখ্যাত মাদক ব্যাবসায়ী শেখ শহিদুল ইসলাম আকাশ(৩৮) এর বসত ঘর হতে তাকে আটক করা হয়।
ব্যাংকের লিজার খাতার মত তিনটি খাতায় হিসাব রাখেন মাদক ও মাদক বিক্রির টাকা। বাকি ও নগদ খাতায় হিসাব রাখেন মাদক ব্যবসায়ী রাতইল গ্রামের মোঃ আলীর ছেলে শহিদুল ইসলাম আকাশ। কাশিয়ানী ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ মাহফুজুর রহমান জানান গোপন সংবাদের ভিত্তিতে রাত তিনটার দিকে শহিদুল এর বাড়িতে অভিযান চালানো হয় এবং মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃত শহিদুলের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে বলে গণমাধ্যম কর্মীদের জানান এবং মাদকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলে জানান
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.