
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে হামের উপসর্গ নিয়ে মালিহা বিনতে মাহফুজ (১৭) মাসের এক শিশুর মৃত্যু হয়েছে।মালিহা উল্লাপাড়ার বাঙ্গালা ইউনিয়নের ভয়ানগর গ্রামের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সবিতা প্লাবনী সুইটির নাতনি। আজ রবিবার (১২ এপ্রিল) সকালে ঢাকার শ্যামলী শিশু হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সবিতা প্লাবনী সুইটি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কিছুদিন আগে হামে আক্রান্ত হলে মালিহাকে প্রথমে স্থানীয়ভাবে উল্লাপাড়া হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য শ্যামলী শিশু হাসপাতালের ভর্তি করা হয়। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় মালিহার মৃত্যু হয়। তিনি আরো বলেন, মালিহার সুস্থতার জন্য যারা দোয়া করেছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
এদিকে শিশুটির মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় এলাকাবাসী শিশুটির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার