
এম,এ রাশেদ,বগুড়া প্রতিনিধি
বগুড়া ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের আয়োজনে পুলিশ সদস্যদের জন্য “মানবাধিকার, জেন্ডার সচেতনতা ও সামাজিক দায়িত্ব” বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) সকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলার পুলিশ সুপার জনাব মির্জা সায়েম মাহমুদ, পিপিএম।
অনুষ্ঠানে কোর্স সমন্বয়কের দায়িত্ব পালন করেন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, বগুড়ার নিরস্ত্র পুলিশ পরিদর্শক জনাব মোঃ মোবারক হোসেন। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার পুলিশ সদস্যদের পেশাদারিত্ব বৃদ্ধি, মানবাধিকার রক্ষা, জেন্ডার বৈষম্য দূরীকরণ এবং জনগণের প্রতি সামাজিক দায়বদ্ধতা পালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি আশা প্রকাশ করেন, এ প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা পুলিশ সদস্যদের আরও জনবান্ধব, দায়িত্বশীল ও সচেতনভাবে দায়িত্ব পালনে সহায়তা করবে। অনুষ্ঠানে জেলা পুলিশ ও ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রশিক্ষণার্থী পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল