
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালী উপজেলায় সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল ও দোকানপাট বন্ধ রাখার সরকারি নির্দেশনা কার্যত উপেক্ষিত হচ্ছে। নির্ধারিত সময় পার হয়ে গেলেও অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠান গভীর রাত পর্যন্ত খোলা থাকছে, তবে এ বিষয়ে প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারে প্রতিদিন রাত ৮টা এমনকি তারও পরে দোকানপাট স্বাভাবিকভাবেই খোলা রাখা হচ্ছে। বিশেষ করে “স্বপ্ন” শপিংমলসহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের তোয়াক্কা না করেই কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
সাধারণ মানুষ ও সচেতন মহলের অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে কোনো নজরদারি বা কার্যকর উদ্যোগ না থাকায় ব্যবসায়ীরা নিয়ম মানতে আগ্রহী নয়। এতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সরকারি নির্দেশনার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেও দোকানপাট ঠিকই খোলা আছে।
নাম প্রকাশে না করার শর্তে কয়েকজন দোকানদার জানিয়েছেন স্বপ্ন শপিং মল অতিরিক্ত পরিমাণ বিদ্যুৎ খরচ করলেও রাত ৯ টায়ও দোকান বন্ধ করে না। এছাড়া কিছু দোকান বন্ধ করলে আর কিছু খোলা রাখলে বৈষম্যের সৃষ্টি হয়। ফলে বন্ধ দোকানদাররা ব্যবসা থেকে বঞ্চিত হয়। যে কারণে এই সমস্ত ব্যবসায়ীদের দাবি প্রশাসন যেন সকল দোকান এক সাথে সরকারি নির্দেশ মোতাবেক বন্ধ করা নিশ্চিত করেন।
ব্যবসায়ীদের দাবি, দ্রুত এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ জরুরি, যাতে সরকারি নির্দেশনা বাস্তবায়ন নিশ্চিত হয় এবং নিয়ম-শৃঙ্খলা বজায় থাকে এমন দাবি করছেন সচেতন মহলও।
তবে গতকাল রাত ৮:৩০ মিনিটে বাজার ঘুরে দেখা যায় কাউখালী থানাপুলিশ বিভিন্ন দোকানদারকে দোকান বন্ধ করার জন্য কাজ করছেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল