
মিশিকুল মন্ডল, জয়পুরহাট প্রতিনিধি
পবিত্র হজ্জ পালন করতে সৌদি আরব যাচ্ছেন জয়পুরহাট জেলার কালাই মডেল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক লুৎফর রহমান এবং তাঁর সহধর্মিণী। তাঁদের এই পবিত্র সফর উপলক্ষে এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সাংবাদিক লুৎফর রহমান তাঁর আসন্ন হজ্জ যাত্রার কথা উল্লেখ করে আবেগঘন পরিবেশে উপস্থিত সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। তিনি বলেন, “আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা স্বামী-স্ত্রী পবিত্র হজ্জ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনার পথে রওনা হচ্ছি। এটি আমাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল । আমরা যেন হজ্জের সকল নিয়ম-কানুন পালন করতে পারি, সেজন্য আপনাদের সকলের কাছে আন্তরিক দোয়া ও ভালোবাসা প্রত্যাশা করছি।”
তিনি আরও বলেন, “সফর চলাকালীন সময়ে আমাদের কোনো ভুলত্রুটি হলে আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ যেন আমাদের হজ্জ কবুল করেন এবং নিরাপদ সফর নসিব করেন।”
দোয়া মাহফিলে কালাই মডেল প্রেসক্লাবের সদস্যবৃন্দ, স্থানীয় সাংবাদিক সমাজ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি এবং পরিবারের আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন। মাহফিলে মোনাজাতের মাধ্যমে তাঁদের সুস্বাস্থ্য ও নিরাপদ হজ্জ যাত্রা কামনা করার পাশাপাশি দেশ ও জাতির সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

আরও পড়ুন
সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধা, দরিদ্র মেধাবী শিক্ষার্থী ও অসহায় রোগীদের মাঝে চেক বিতরণ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ