
মিশিকুল মন্ডল, জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার রোয়াইড় গ্রামে অবস্থিত হযরত শাহ জামাল (রা) এর মাজারে অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক ওরস মোবারক অনুষ্ঠিত হয়েছে। (১০ এপ্রিল ২০২৬ ইং) তারিখে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এই ওরস উদযাপিত হয়।
প্রতি বছরের ন্যায় এবারও ওরস মোবারক উপলক্ষে মাজার প্রাঙ্গণে ভক্ত ও আশেকানদের ঢল নামে। অনুষ্ঠান সূচির মধ্যে ছিল মিলাদ মাহফিল, জিকির- এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া। পরিশেষে ভক্তদের মাঝে তবারক বিতরণ করা হয়।
এই অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে রোয়াইড় গ্রামসহ অত্র এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। এলাকাবাসীর সার্বিক সহযোগিতা ও অক্লান্ত পরিশ্রমে কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে ওরস মোবারক সম্পন্ন হয়েছে।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় বাসিন্দাদের ঐক্যবদ্ধ সহযোগিতা এই আয়োজনকে আরও প্রাণবন্ত করে তুলেছে।
ওরস মোবারকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ দূর-দূরান্ত থেকে আসা অসংখ্য ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান