
ফজলে রাব্বি, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
কালিয়াকৈর ঔষধ ব্যবসায়ী সমিতির বাৎসরিক হিসাব উপস্থাপন, ক্রীড়া ও আনন্দ ভোজন অনুষ্ঠিত হয়েছে। ৮ই এপ্রিল রোজ বুধবার কুতুবদিয়া সৌরভ গার্ডেনে সুন্দর ও উৎসবমুখর পরিবেশে বাৎসরিক হিসাব ও আনন্দ ভোজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কালিয়াকৈর ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি সুশান্ত কুমার সাহার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আব্দুল জলিল এর সঞ্চালনায় সমিতির সকল সদস্যবৃন্দ ও নেতৃবৃন্দ পরিবারসহ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত, গীতা পাঠ, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর সমিতির গত বছরের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন সমিতির অর্থ সম্পাদক বি.কে পাল সুমন।
এখানে বক্তব্য রাখেন, কালিয়াকৈর ঔষধ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল জলিল, সভাপতি সুশান্ত কুমার সাহা, সিনিয়র সহ-সভাপতি শামসুল আলম, সহ-সভাপতি ১ মোঃ নূরনবী। সহ-সভাপতি ২ শ্রী অজিত পাল, সাংগঠনিক সম্পাদক পলাশ সরকার, অর্থ সম্পাদক বি.কে পাল সুমন, সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব সরকার, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ নাসির, সন্মানিত সদস্য-১ মহন্ত সরকার, প্রধান উপদেষ্টা শংকর প্রসাদ পাল, অতুল চন্দ্র পাল, খোকন সরকার, মোঃ সোহেল রানা। ভোজন শেষে ক্রীড়া ও লটারীর রেফেল ড্র অনুষ্ঠিত হয়।
উৎসবমুখর মনোরম পরিবেশে কালিয়াকৈর ঔষধ ব্যবসায়ী সমিতির আলোচনা শেষে বাৎসরিক হিসাব আনন্দ ভোজন ক্রীড়া ও রেফেল ড্র সফলভাবে সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক