প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৮:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৮, ২০২৬, ৫:৪৬ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ স্কাউটস দিবস পালন

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
নতুন দিনের অঙ্গীকার, স্কাউটিং হোক সবার এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে পালন করা হয়েছে বাংলাদেশ স্কাউটস দিবস।
বুধবার ( ৮ই মার্চ) দুপুর ১২টায় দিবসটি উপলক্ষে জেলা স্কাউটস এর আয়োজনে জেলা প্রশাসকের চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে এসে শেষ হয়।
এসময় জেলা স্কাউটস এর উদ্যোগে মাঠের বিভিন্ন স্থানে পড়ে থাকা ময়লা পরিষ্কার করেন স্কাউটস এর সদস্যরা।
পড়ে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক।
স্কাউট ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, কাব লিডার মোঃ সুরাইয়া বেগম, আঞ্চলিক উপ-কমিশনার বাংলাদেশ স্কাউট দিনাজপুর অঞ্চল আঞ্জুমান আরা বেবি । এ সময় সহ স্কাউট এর বিভিন্ন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন তরুণদের নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা, নীতি-নৈতিকতা ও দেশপ্রেম শেখানোই স্কাউটের অন্যতম লক্ষ্য।
এছাড়াও জেলা স্কাউটস এর অন্যান্যরা উপস্থিত ছিলেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.