
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আধুনিক কৃষি প্রযুক্তির অংশ হিসেবে মনুষ্যবিহীন স্প্রেয়ার ড্রোনের প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার রাতোর ইউনিয়নের ভেলাই মালিভিটা এলাকায় এসি.আই ফার্টিলাইজারের উদ্যোগে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
প্রদর্শনীতে কৃষকদের সামনে ড্রোনের মাধ্যমে কীভাবে দ্রুত ও কার্যকরভাবে জমিতে কীটনাশক ও সার ছিটানো যায়, তা সরাসরি দেখানো হয়। এতে উপস্থিত কৃষকরা নতুন এ প্রযুক্তি সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন এবং এর ব্যবহারিক সুবিধা সম্পর্কে ধারণা লাভ করেন।
প্রদর্শনী শেষে স্থানীয় কৃষকদের অংশগ্রহণে আলোচনা সভায় আধুনিক কৃষিতে প্রযুক্তির ব্যবহার, উৎপাদন বৃদ্ধি এবং খরচ কমানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন এসি.আই ফার্টিলাইজারের এজিএম জিল্লুর রহমান খান, অ্যাসিস্ট্যান্ট প্রোডাক্ট ম্যানেজার কৃষিবিদ অনিক পারভেজ, এস.এস ট্রেডার্সের স্বত্বাধিকারী সার্দুল হকসহ অন্যান্যরা।

আরও পড়ুন
কাউখালীতে বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা
নওগাঁয় ডেঙ্গু মশা সম্পর্কে সচেতনা বৃদ্ধির লক্ষ্যে ৪০০ জন দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
নওগাঁয় আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত