
রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে ১ হাজার ৬০০ জন পাট উৎপাদনকারী কৃষকের মাঝে বিনামূল্যে পাটবীজ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার ৭টি ইউনিয়নে মোট ২ হাজার ২০০ কেজি পাটবীজ বিতরণ করা হয়।
বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিজ সুমনা আইরিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম সাইখুল আলম।
উপজেলা পাট অফিসার মোঃ হাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি অফিসার মোঃ ইমরান হোসেন, যুব উন্নয়ন অফিসার সুধান কুমার রায়সহ অন্যান্যরা।
বক্তারা বলেন, সরকারের এই প্রণোদনা কৃষকদের পাট চাষে আগ্রহী করে তুলবে এবং উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে। তারা সঠিক পদ্ধতিতে বীজ ব্যবহার করে অধিক ফলন নিশ্চিত করার আহ্বান জানান।
পাটবীজ পেয়ে কৃষকেরা সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের এ উদ্যোগকে সময়োপযোগী ও সহায়ক হিসেবে উল্লেখ করেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান