
পলাশ মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলায় পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৪ পিস জ্যান্ত গাঁজা গাছ জব্দ করা হয়েছে। জানা যায়, বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াছিন-এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাটাখালী আইকন হসপিটালের পেছনে অভিযান পরিচালনা করে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিশ্চিত হয়ে এই এলাকায় অভিযান চালানো হলে পরিত্যক্ত অবস্থায় বা রোপণকৃত অবস্থায় থাকা ছোট-বড় মোট ১৪টি গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে।
স্থানীয়সূত্রে জানা যায় , হসপিটালের পেছনের নির্জন এলাকায় গাছগুলো বেড়ে উঠছিল। পুলিশের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াছিন জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। উদ্ধারকৃত গাছগুলো জব্দ করা হয়েছে এবং এই ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের এই অভিযান নিয়মিত চলবে বলেও তিনি জানান।

আরও পড়ুন
কাউখালীতে বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা
নওগাঁয় ডেঙ্গু মশা সম্পর্কে সচেতনা বৃদ্ধির লক্ষ্যে ৪০০ জন দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
নওগাঁয় আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত