
ইলিয়াছ শাহেদ গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিঃ
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স—যেখানে প্রতিদিন শত শত রোগী চিকিৎসার আশায় ভিড় করেন। কিন্তু বাস্তবতা যেন সম্পূর্ণ ভিন্ন। অপারেশন থিয়েটার বন্ধ, এক্স-রে মেশিন অকেজো, আর ডেন্টাল চেয়ার বিকল—এই তিন বড় সংকটে কার্যত অচল হয়ে পড়েছে পুরো স্বাস্থ্যসেবা ব্যবস্থা। অপারেশন থিয়েটারে তালা, ঝুঁকিতে রোগী জীবন হাসপাতালের আধুনিক অপারেশন থিয়েটার থাকলেও সেটি এখন শুধুই নামমাত্র। ভেতরে প্রয়োজনীয় যন্ত্রপাতি যেমন সার্জিক্যাল লাইট, অ্যানেস্থেশিয়া মেশিনসহ গুরুত্বপূর্ণ সরঞ্জাম নষ্ট হয়ে পড়ে আছে। ছাদের পলেস্তারা খসে পড়ার কারণে তৈরি হয়েছে ঝুঁকিপূর্ণ পরিবেশ। ফলে গত বছরের নভেম্বর থেকে সব ধরনের অপারেশন কার্যক্রম বন্ধ রয়েছে। এক্স-রে মেশিন বিকল, রোগীরা বাধ্য বেসরকারি খাতে হাসপাতালের একমাত্র এক্স-রে মেশিনটি বহু বছর পুরনো। প্রায় ২৫ বছর আগে স্থাপিত এই যন্ত্রটি বর্তমানে বিকল। ফলে রোগীরা জরুরি পরীক্ষার জন্য বাইরে বেসরকারি ক্লিনিকে যেতে বাধ্য হচ্ছেন, যা বাড়িয়ে দিচ্ছে খরচ ও ভোগান্তি।ডেন্টাল ইউনিটে চিকিৎসা বন্ধ, নেই টেকনোলজিস্ট
২০১৮ সালে স্থাপিত ডেন্টাল চেয়ার কিছুদিনের মধ্যেই নষ্ট হয়ে যায়। এরপর থেকে সেটি আর সচল করা হয়নি। একই সাথে ডেন্টাল টেকনোলজিস্টের পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় দাঁতের চিকিৎসাও কার্যত বন্ধ।স্বাস্থ্যসেবায় ধস, চরম দুর্ভোগে সাধারণ মানুষ উপজেলার প্রায় দেড় লক্ষাধিক মানুষের একমাত্র ভরসা এই হাসপাতাল। অথচ গুরুত্বপূর্ণ তিনটি বিভাগ অচল থাকায় স্বাস্থ্যসেবার মান মারাত্মকভাবে নিম্নমুখী। সাধারণ মানুষ পড়ছেন সীমাহীন দুর্ভোগে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মারুফ হাসান জানান, সমস্যাগুলো সমাধানের জন্য বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।

আরও পড়ুন
কাউখালীতে বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা
নওগাঁয় ডেঙ্গু মশা সম্পর্কে সচেতনা বৃদ্ধির লক্ষ্যে ৪০০ জন দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
নওগাঁয় আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত