
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার গাবতলী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামী ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে পরিচালিত এ অভিযানে উপজেলার সোনারায় ইউনিয়নের করিমপাড়া এলাকার মন্টু প্রামানিকের ছেলে মোঃ পিন্টু (ওরফে বন্যা) (৩০)-কে ৩৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
এছাড়াও একই উপজেলার মহিষাবান ইউনিয়নের ধোড়া গ্রামের মৃত সিরাজুলের ছেলে মোঃ মকুল আকন্দ (৪৫)-কে ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি ১৫১ ধারায় ১ জন এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত আরও ৫ জন আসামীকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত