
আসাদ হোসেন রিফাতঃ
লালমনিরহাটের হাতীবান্ধায় জমি নিয়ে বিরোধের জের ধরে চাচাদের লাঠি আঘাতে আখতারুজ্জামান নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকালে ওই উপজেলার পূর্ব ফকিরপাড়া এলাকায় জমি নিয়ে বিরোধের জের ধরে চাচা শাহিনুর -মতিন -নুরুজ্জামানের সাথে ভাতিজা আখতারুজ্জামানের জমি ও বসত বাড়ি নিয়ে মারামারি হয়। এ সময় চাচাদের লাঠি আঘাতে গুরুতর আহত হয় ভাতিজা আখতারুজ্জামান। শুক্রবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আখতারুজ্জামানের মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ আব্দুল মতিন নামে এক চাচাকে গ্রেফতার করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকায় জমি ও বসতবাড়ি নিয়ে বেশ কিছুদিন ধরে রফিকুল ইসলামে পুত্র আখতারুজ্জামানের সাথে তার চাচাশাহিনুর -মতিন -নুরুজ্জামানের বিরোধ চলে আসছে। বৃহস্পতিবার বিকালে তাছাড়া ওই ঘটনার জের ধরে ভাতিজা আখতারুজ্জামানের উপর হামলা চালায়। হামলায় আখতারুজ্জামান গুরুতর আহত হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা হাসপাতাল পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আর সকালে তার মৃত্যু ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মতিন নামে এক চাচাকে গ্রেপ্তার করেছেন।
হাতীবান্ধা থানার ওসি রমজান আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান মামলার প্রস্তুতি চলছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে।

আরও পড়ুন
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত