
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার মেঘনা উপজেলায় শিক্ষার্থী সাব্বির হত্যার সুষ্ঠু বিচার দাবিতে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। এ সময় ক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা মেঘনা থানা ঘেরাও করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা বলেন,এমন নৃশংস ঘটনার বিচার না হলে এলাকায় নিরাপত্তা বিঘ্নিত হবে এবং সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাবে।
পরে বিক্ষুব্ধ জনতা মিছিল নিয়ে মেঘনা থানার সামনে জড়ো হয়ে অবস্থান নেন এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে।
এলাকাবাসীর দাবি—অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।
এ বিষয়ে মেঘনা থানার নির্বাহী অফিসার (শহিদুল ইসলাম) বলেন আসামিকে ধরার জন্য আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। অতি শীঘ্রই অভিযুক্ত আসামিকে ধরতে আমরা সক্ষম হব।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২