
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া শহরের রেলস্টেশন এলাকা থেকে গাঁজাসহ দুই যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া। গ্রেফতারকৃতরা হলেন— মোঃ অন্তর হোসেন (৩২), পিতা: মোঃ উজ্জ্বল হোসেন, সাং সবুজবাগ, সেউজগাড়ী, বগুড়া এবং মোঃ কাওসার (১৯), পিতা: মোঃ সংগ্রাম, সাং ছোট ঝিনুর, আদমদিঘী, বগুড়া।
মঙ্গলবার (৩১ মার্চ) ডিএনসি, বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় রেলস্টেশন এলাকা থেকে তাদের ১০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত উভয় আসামিকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
উল্লেখ্য, জব্দকৃত আলামত ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু