প্রিন্ট এর তারিখঃ জুন ৬, ২০২৬, ২:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩০, ২০২৬, ৬:১৬ অপরাহ্ণ
দাগনভূঞায় দুই ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা

আবদুল মুনাফ পিন্টু:দাগনভূঞায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইট পোড়ানোর লাইসেন্স ও পরিবেশের ছাড়পত্র না থাকা দুই ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। সোমবার (৩০) মার্চ দুপুরে উপজেলার দাগনভূঞা ব্রিকস ও সিরাজ ব্রিকস নামের দুই ইটভাটাকে জরিমান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ইট পোড়ানোর লাইসেন্স ও পরিবেশের ছাড়পত্র না থাকা ইট পোড়ানোর লাইসেন্স ও পরিবেশের ছাড়পত্র না থাকায় দাগনভূঞা ব্রিকসকে ১ লাখ ও সিরাজ ব্রিকসকে ১ লাখ টাকা জরিমান করা হয়। এসময় দুই ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে এধরণের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহায়তা করে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.