প্রিন্ট এর তারিখঃ জুন ৬, ২০২৬, ১২:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩০, ২০২৬, ৪:৪৬ অপরাহ্ণ
বগুড়া সদর উপনির্বাচন: বিএনপি প্রার্থীর পক্ষে ছাত্রদলের গণসংযোগ ও মিছিল

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া সদর আসনের উপনির্বাচনকে সামনে রেখে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশার ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বগুড়া পৌরসভার ৭ নং ওয়ার্ডে গণসংযোগ, লিফলেট বিতরণ ও মিছিল করেছে জেলা ছাত্রদল। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান, বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার হেলাল, সাংগঠনিক সম্পাদক কে এম খায়রুল বাশার, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার পশারী হিরু এবং সোনাতলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিপন।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেসা হল ছাত্রদলের সাধারণ সম্পাদক ফারজানা রিমি, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মশিউর রহমান, আহসান হাবিব, আরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান স্বচ্ছ, সহ-সম্পাদক সামিউল ইসলাম স্বপ্ন, আরাফাত এবং আইন বিষয়ক সম্পাদক অ্যাড. নূরে আক্তার বাঁধন।
কর্মসূচিতে আরও অংশ নেন সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রজিবুল ইসলাম শাকিল, সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হিরা, সদস্য সচিব হোসেন সোহাগ, আজিজুল হক কলেজের যুগ্ম আহ্বায়ক নাফিস ফায়েদ আল মারফি, ফাহাদ, রিয়াজ, মোত্তাকিন এবং শাহ সুলতান কলেজের যুগ্ম আহ্বায়ক জাকিরুল, রবিউল ও সদস্য পারভেজ।
এছাড়াও উপস্থিত ছিলেন বগুড়া শহর ছাত্রদলের সহ-সভাপতি রুহুল আমীন, ধনুটের যুগ্ম আহ্বায়ক মেরাজুল ইসলাম, ৮ নং ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক ছোয়াদ, সদস্য সচিব শুভ, ১৪ নং ওয়ার্ডের আহ্বায়ক মেহেবুল, শাহজাহানপুর উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি শিপন ও পায়েলসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। কর্মসূচিতে জেলা ছাত্রনেতা মাসুদ, মুহিত, হাসান, শাহ সুলতান কলেজের জিহাদ এবং মহিলা দলের কেয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও অংশ নেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.