প্রিন্ট এর তারিখঃ জুন ৬, ২০২৬, ২:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৯, ২০২৬, ৪:৪২ অপরাহ্ণ
অবশেষে গ্রেপ্তার ভৈরবের রাজনগরের আলোচিত জোয়ারী জহির

এম ওয়াসিম ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের রাজনগর গ্রামে দীর্ঘদিন ধরে খোলা আকাশের নিচে জুয়ার আসর বসানোর অভিযোগে অভিযুক্ত জহিরকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজনগর গ্রামের মৃত কঢু মিয়ার ছেলে জহির দীর্ঘদিন ধরে এলাকায় প্রকাশ্যে জুয়ার আসর পরিচালনা করে আসছিল বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ, উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছিল। অভিযোগ রয়েছে, এ কর্মকাণ্ডে তার ঘনিষ্ঠ সহযোগী হিসেবেও কয়েকজন জড়িত ছিল।
এর আগে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খোরশেদ আল আমিন সরেজমিনে গিয়ে জুয়ার আসর ভাঙার চেষ্টা করেন। এসময় অভিযুক্তরা পালিয়ে গেলেও জুয়ার কাজে ব্যবহৃত কিছু অস্থায়ী স্থাপনা অপসারণ করা হয়।
এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকন্দ দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন। পরবর্তীতে পুলিশের অভিযানে অভিযুক্ত জহিরকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, এলাকাবাসীর দাবি— রাজনগর গ্রামকে জুয়া, মাদক ও সব ধরনের সামাজিক অপরাধমুক্ত রাখতে প্রশাসনের এমন অভিযান নিয়মিত চালিয়ে যেতে হবে।
স্থানীয় সচেতন মহল মনে করছে, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হলে এলাকায় স্বস্তি ফিরবে এবং ভবিষ্যতে কেউ এমন অপকর্মে জড়াতে সাহস পাবে না।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.