
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে ফরিদপুরের আলফাডাঙ্গা সরকারি কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবসটি উপলক্ষে কলেজ প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। দিবসের প্রারম্ভে কলেজ চত্বরে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
পুষ্পস্তবক অর্পণ শেষে কলেজ চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক প্রবীর কুমার বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মো. আব্দুস সালাম।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মো. আব্দুস সালাম বলেন, “স্বাধীনতা আমাদের শ্রেষ্ঠ অর্জন। তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে এবং দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হয়ে সোনার বাংলা গড়তে ভূমিকা রাখতে হবে।” সভায় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকরাও স্বাধীনতার তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন।
বাদ যোহর কলেজ জামে মসজিদে শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২