
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আলফাডাঙ্গা উপজেলা ও পৌরসভার নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবসটির প্রারম্ভে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তারা এই শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এস এম হাফিজুর রহমান ও পৌর সেক্রেটারি মিকাইল হোসেন কুবাদ। তাদের নেতৃত্বে জামায়াত ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের উপজেলা ও পৌর পর্যায়ের নেতাকর্মী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল বীর শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২